,

স্বামীকে তিনবেলাই নুডলস খেতে দেওয়ায় বিচ্ছেদ

news-image

অনলাইন ডেস্ক : সকাল, দুপুর, রাত- তিনবেলাই খেতে দিতেন নুডলস। স্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ এনে আদালতের মাধ্যমে বিবাহবিচ্ছেদ ঘটিয়েছেন ভারতের এক ব্যক্তি।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, কর্ণাটক রাজ্যের মাইসুরুর জেলা ও দায়েরা আদালতের প্রধান বিচারপতি এম এল রঘুনাথ ২৭ মে জানান, এখন দম্পতিরা ছোটখাটো সমস্যার জন্য বিবাহবিচ্ছেদ করছেন। এ সময়ই তিনি নুডলসের কারণে বিবাহবিচ্ছেদের ঘটনার বিবরণ দেন।

বিচারক রঘুনাথ জানান, কর্ণাটক রাজ্যের বল্লারির জেলা আদালতের যখন বিচারক ছিলেন, তার কাছে তখন এ বিবাহবিচ্ছেদের আবেদনটি আসে।

তিনি বলেন, বিবাহবিচ্ছেদের জন্য স্বামী অভিযোগ করেন, ম্যাগি নুডলস ছাড়া আর কোনো খাবার রান্না করতে জানতেন না তার স্ত্রী। তাকে সকালের নাশতা, দুপুর ও রাতের খাবার হিসেবে ম্যাগি নুডলস দিতেন স্ত্রী। এ ছাড়া স্বামী অভিযোগ করেন, তার স্ত্রী দোকানে গিয়ে শুধু ইনস্ট্যান্ট নুডলসই কিনে আনতেন। রঘুনাত জানান, শেষমেশ পারস্পরিক সম্মতিতে ওই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি