,

নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে, যুক্তরাষ্ট্রে পড়ুয়া যুবক নিহত

news-image

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষকান্দি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মেহেদী হাসান (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মেহেদী ভেদরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মান্নান হাওলাদারের ছেলে। তিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয় থেকে ছুটি পেয়ে এক মাসের জন্য দেশে এসেছিলেন।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মেহেদী শনিবার রাতে সখীপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা প্রথমে তাকে ভেদরগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে জেলার ১০০ শয্যার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি