বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা থাকতে তালেবান রাষ্ট্র হবে না বাংলাদেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যুবলীগ চেয়ারম্যান।

পরশ বলেন, দেশে দুটি পক্ষ রয়েছে। একটি দেশকে তালেবান রাষ্ট্র বানাতে চায়, অন্যটি চায় শ্রীলঙ্কা বানাতে। কিন্তু শেখ হাসিনার সরকার যতদিন থাকবে, ততদিন তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না। যুবলীগ যদি প্রধানমন্ত্রীর উন্নয়নের গল্প নিয়ে সাধারণ মানুষের কাছে যায়, তাহলে বিএনপি-জামায়াতের অস্তিত্ব থাকবে না।

শেখ ফজলে শামস পরশ বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা ফিরিয়ে নিয়ে বলছেন, পদ্মা সেতু কারো একার নয়, জনগণের। দেশের উন্নয়ন হয়েছে, তারা স্বীকার করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের একটি উন্নয়নশীল দেশ উপহার দিয়েছেন। বাংলাদেশ বর্তমানে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

তিনি বলেন, আমাদের জন্য আগামীর দুটি চ্যালেঞ্জ রয়েছে- আওয়ামী লীগের জয় নিশ্চিত করা এবং মর্যাদাশীল জাতি হিসেবে আমাদের প্রতিষ্ঠিত করা। বঙ্গবন্ধুকন্যা আমাদের একটি উন্নয়নশীল ও মর্যাদাশীল জাতি হিসেবে পরিচিত করেছেন। সেই মর্যাদা রক্ষার্থে ও উন্নয়নের ধারা সমুন্নত রাখতে মেধাসম্পন্ন নেতৃত্ব সৃষ্টি করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল, যা যোগ্য নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। আর এ যোগ্য নেতৃত্ব দিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। আর এর জন্য আমাদের রাজপথে, মাঠে ময়দানে থাকতে হবে। জনগণের পাশে থাকার কাজ অব্যাহত রাখতে হবে। ষড়যন্ত্র মোকাবিলায় সচেতন ও সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে, জনগণই সকল ক্ষমতার উৎস।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে যুবলীগ চেয়ারম্যান বলেন, সবার মনে এখন একটাই প্রশ্ন, কে আসবে আগামীর নেতৃত্বে। কিন্তু প্রশ্ন হওয়া উচিত কেমন হবে আগামীর নেতৃত্ব। কে হবে সেটা বড় কথা না, আসল কথা হচ্ছে কেমন হবে আগামীর নেতৃত্ব। আপনারা প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনা লালন করেন এমন ব্যক্তিকে নির্বাচন করুন।

তিনি বলেন, চট্টগ্রামের মাটি বিপ্লবী মাটি। আজকের সম্মেলন ঐতিহাসিক সম্মেলন। এ সম্মেলনের মাধ্যমে নতুন সূচনা তৈরি হবে। প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনা লালন করেন এমন ব্যক্তিকে আপনারা নির্বাচন করুন। আমাদের লক্ষ্য এ চট্টগ্রাম দক্ষিণ জেলাকে নৌকার ঘাঁটিতে রূপান্তর করা।

যুবলীগ চেয়ারম্যান বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনগুলো স্বাধীনতাবিরোধী চক্রকে ভয় পায় না। আমি বিশ্বাস করি, আগামী দিনে যুবলীগের নেতৃত্ব নির্বাচনে আপনারা সৎ ও গ্রহণযোগ্য ব্যক্তি নির্বাচিত করবেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মো. আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম-১২ এর সাংসদ ও হুইপ সামশুল হক চৌধুরী প্রমুখ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা