,

বাংলাদেশ-ভারত জেসিসি বৈঠক স্থগিত

news-image

কূটনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকটি স্থগিত করা হয়েছে। সোমবার এ বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এখন ভারতে রয়েছেন। ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের গোয়াহাটিতে বেসরকারি উন্নয়ন সংঘের উদ্যোগে আজ থেকে শুরু হওয়া দু’দিনের নদী সম্মেলন শেষ করে নয়াদিল্লি পৌঁছানোর প্রস্তুতি নিয়ে শুক্রবার ঢাকা ছেড়ে যান মন্ত্রী মোমেন।

জেসিসি বৈঠকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শাসমসহ বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের সোমবার ঢাকা থেকে সরাসরি নয়াদিল্লি যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ সময়ে এসে তা স্থগিত হয়ে গেল।

গোয়াহাটিতে অনুষ্ঠিত এশিয়ান কনফ্লুয়েন্স রিভার কনক্লেভের সাইড লাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক শেষে মন্ত্রী মোমেন দিল্লির সোমবারের বৈঠক স্থগিত করার সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, ‘লম্বা সময় ধরে আমরা আমাদের সম্পর্কের অনেক ইস্যু নিয়ে আজকে এখানে আলোচনা করলাম। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি দু’দিনের মাথায় দিল্লিতে জেসিসির পূর্বনির্ধারিত যে বৈঠক রয়েছে তা পিছিয়ে দেওয়ার। তাই সোমবারের বৈঠকটি স্থগিত করা হয়েছে।’ পরবর্তীতে উভয়ের সুবিধাজনক সময়ে বৈঠক হবে বলেও জানান আব্দুল মোমেন।

 

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড