,

আবার প্রেমে পড়েছেন পরীমনি

news-image

বিনোদন প্রতিবেদক : গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমায় কাজ করতে গিয়েই শরিফুল রাজ ও পরীমনির পরিচয়। এরপর মাত্র সাত দিনের প্রেমেই বিয়ে করেন দুজন। রাজ-পরীর ভাষ্য, গতবছর ১৭ অক্টোবর বিয়ে করেন তারা। বিষয়টি ওই সময় গোপন রাখলেও চলতি বছরের জানুয়ারিতে ‘অন্তঃসত্ত্বা’ হওয়ার খবরের সঙ্গে বিয়ের বিষয়টি জানান ‘বিশ্বসুন্দরী’খ্যাত তারকা পরী।

হালের জনপ্রিয় এই চিত্রনায়িকা আবার প্রেমে পড়েছেন বলে এক ফেসবুক স্ট্যাটাসে জানান। গতকাল শুক্রবার রাতে পরী তার ফেসবুকে স্বামী শরিফুল রাজের সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘মাই ডিয়ার হাসবেন্ড, আমি আবার আপনার প্রেমে পড়েছি!’ সঙ্গে দিয়েছেন লাভ ইমোজি।

ঘণ্টা কয়েকের ব্যবধানে পরীর এই পোস্টে লাইক পড়েছে ৬৫ হাজারেরও বেশি। আর শেয়ার হয়েছে ১২৭। তবে পরীর ফেসবুকে মন্তব্যের ঘর বন্ধ থাকায় কেউ কোনো মন্তব্য করতে পারেনি।

এদিকে, পরীর শেয়ার করা ছবিতে একটি কেকও দেখা যায়। আর কেকের ওপর লেখা আছে, ‘তুমি আমাকে আরও ভালো বানিয়েছো। আমাদের সন্তান আমাকে শ্রেষ্ঠ বানাবে। ভালোবাসি তোমায় প্রিয় বউ’। ধারণা করা হচ্ছে, রাজ-পরী কিছুদিন আগে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন। সেখানে নিজের মতো করে সময় কাটিয়েছিলেন তারা। ছবিগুলো হয়তো সেই সময়ই তোলা।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর