,

পল্লবী-বিদিশার পর এবার বাড়িতে অভিনেত্রী মঞ্জুষার ঝুলন্ত লাশ

news-image

বিনোদন ডেস্ক : একের পর এক অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যুর খবর শোন যাচ্ছে টলিপাড়ায়। অভিনেত্রী পল্লবী দে এবং মডেল বিদিশা দে মজুমদারের পর এবার টলিপাড়ার আরেক অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে তার বাড়ি থেকে।

মঞ্জুষা বহুদিন ধরেই কাজ করছেন টলিউডে। একটি টিভি চ্যানেলে ধারাবাহিকে অভিনয় করতেন। পাশাপাশি থিয়েটারেও অভিনয় করতেন তিনি। বিদিশার মৃত্যুর ঠিক দু’দিনের মাথায় তার বন্ধু মঞ্জুষার অস্বাভাবিকভাবে মৃত্যু ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, দিন তিন-চারেক আগে পাটুলিতে বাপের বাড়িতে এসেছিলেন মঞ্জুষা। বৃহস্পতিবারও ফটোশ্যুট করেছেন তিনি। সে দিন তার স্বামী তাকে নিতে এসেছিলেন। মঞ্জুষার মা তার মেয়ের জামাইকে বলে কিছুদিন যেন মেয়েকে তার সঙ্গে থাকতে দেয়। এরই মধ্যে বুধবার বিদিশার মৃত্যুর খবর পান তার বন্ধু মঞ্জুষা। বিদিশার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন মঞ্জুষা।

মঞ্জুষার মায়ের দাবি, পল্লবীদের সঙ্গেও যোগাযোগ ছিল অভিনেত্রীর। বিদিশার মৃত্যুর পরই হতাশায় ভুগতে শুরু করেছিলেন মঞ্জুষা। তার জেরেই আত্মহত্যার ঘটনাটি ঘটে। তবে ঠিক কী কারণে এই মৃত্যু, তা পুলিশ তদন্ত করে দেখছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর