,

মা হলেন মারিয়া নূর

news-image

বিনোদন ডেস্ক : মা হলেন শোবিজের দর্শকপ্রিয় মুখ, জনপ্রিয় উপস্থাপিকা, মডেল-অভিনেত্রী মারিয়া নূর। গত বৃহস্পতিবার পুত্রসন্তানের জন্ম দেন তিনি। ছেলের নাম রেখেছেন সায়হান জারিব। মারিয়া মাতৃত্বকালীন ছুটিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন।

আজ সকালে আনন্দের খবরটি জানান এই অভিনেত্রী। মা হওয়ার অনুভূতি ব্যক্ত করে মারিয়া নূর বলেন, ‘মে মাসে পৃথিবীতে এসেছে আমাদের পুত্র সায়হান জারিব। আমাদের সন্তানের জন্য সবাই দোয়া করবেন।’

বিষয়টি নিয়ে আর বেশি কিছু জানাননি মারিয়া। তবে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন। তাতে দেখা যায়, মা মারিয়ার হাতের আঙুল ধরে আছে তার ছেলে সায়হান।

সাইফুল আলম জুলফিকার ও মারিয়া নূর বিয়ে বন্ধনে আবদ্ধ হন ২০১১ সালের ১৫ জুন। টানা ১১ বছরের দাম্পত্য জীবনে তাদের ঘর আলো করে এলো তার ছেলে সায়হান।

মাতৃত্বকালীন বিরতিতে যাওয়ার আগে গত বছর মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’-এ অভিনয় করে দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া পান মারিয়া নূর। তা ছাড়াও মেহেদি হাসান জনির ‘হেরে যাবার গল্প’ ওয়েব ফিল্মে অভিনয় করে নজর কাড়েন এই অভিনেত্রী।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি