,

পশ্চিমবঙ্গের সব বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রীকে আচার্য করার সিদ্ধান্ত

news-image

নিজস্ব প্রতিবেদন : ভারতের পশ্চিমবঙ্গের সব বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের পরিবর্তে আচার্য হবেন রাজ্যটির মুখ্যমন্ত্রী। আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিধানসভায় এ সিদ্ধান্ত পাস করানো হবে।

পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটা এবার বিধানসভায় যাবে। সিদ্ধান্ত পাস করানোর জন্য পাঠানো হবে বিধানসভায়। বিধানসভায় পাস হওয়ার পর, তারপর তা আইন হিসেবে গৃহীত হবে।’

উল্লেখ্য, আচার্যের পদে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রী, এটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সঙ্গে বিজেপি নেতা রাজ্যপালের সম্পর্কের যে সমীকরণ, এ সিদ্ধান্ত তারই ফল। রাজ্যটিতে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন মমতা বন্দোপাধ্যায়, আর রাজ্যপাল হিসেবে আছেন জয়দীপ ধনকড়।

যদিও জানা যাচ্ছে, ২০১০ সালে এই সুপারিশ করেছিল পুঞ্ছি কমিশন। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেই কমিশনে ছিলেন। ইতোমধ্যেই তামিলনাড়ু ও কেরালায় এ নিয়ম গ্রহণ করেছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর