,

স্বর্ণের দাম কমলো ভরিতে ২৯১৬ টাকা

news-image

নিজস্ব প্রতিবেদক : কয়েক দফা দাম বাড়ার পর এবার স্বর্ণের ভরিতে কমেছে ২ হাজার ৯১৬ টাকা। বিশ্ববাজারে স্থানীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম কমে যাওয়ার কারণে দেশের বাজারেও কমানো হলো।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এখন দেশের বাজারে প্রতি ভ‌রি স্বর্ণের দাম হবে ৭৯ হাজার ৫৪৮ টাকা। এতদিন দাম ছিল ৮২ হাজার ৪৬৪ টাকা।

বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটনের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে নতুন দাম কার্যকর হবে আগামীকাল শুক্রবার থেকে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে খরচ পড়বে ৭৯ হাজার ৫৪৮ টাকা, ২১ ক্যারেটের ৭৫ হাজার ৯৩২ টাকা, ১৮ ক্যারেটের ৬৫ হাজার ৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম পড়বে ৫৪ হাজার ২৩৭ টাকা।

স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত থাকছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৫১৬ টাকা, ২১ ক্যারেটের ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৯৩৩ টাকা।

প্রসঙ্গত, গত ২১ মে স্বর্ণের দাম ভরিতে ৪ হাজার ১৯৬ টাকা বাড়ায় বাজুস। এর চার দিন আগে ১৮ মে প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ে ১৭৫০ টাকা।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর