,

অভিনেত্রীর গাড়ির ওপর ভেঙে পড়ল গাছ

news-image

বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় টিভি সিরিয়াল ‘মিঠাই’-এর অভিনেত্রী অনন্যা গুহর গাড়ির ওপর বিশালাকৃতির এক গাছ ভেঙে পড়েছে। অল্পের জন্য প্রাণে বাঁচেন গাড়িতে থাকা তিনি ও তার বাবা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বাংলা ভার্সনের খবরে বলা হয়, আজ বৃহস্পতিবার কলকাতার বৌবাজার থেকে টলিগঞ্জের স্টুডিওপাড়ায় যাচ্ছিলেন অনন্যা। পথে এসপি মুখার্জি রোডে হঠাৎ করে একটি গাছ উল্টে তার গাড়ির ওপর পড়ে।

গাছ পড়ে অনন্যার গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অনন্যা বা তার বাবার কোনো আঘাত লাগেনি। গাড়ির দরজা খুলে ঘটনার সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।

গা্ছ পড়ে ক্ষতিগ্রস্ত হওয়া অনন্যার গাড়ি

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশ।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। গাছটি কেটে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

পুলিশ ধারণা করছে, গত শনিবারের কালবৈশাখিতে গাছের গোড়া আলগা হয়ে যাওয়াতেই সেটি উল্টে পড়েছে। দুর্ঘটনার জেরে আতঙ্কিত হন অনন্যা। তাকে গাড়ি থেকে বের করার পরও তার চোখেমুখে আতঙ্কের ছাপ ছিল স্পষ্ট। তবে কিছুক্ষণের মধ্যেই শ্যুটিং সেটে চলে যান অনন্যা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড