,

‘মানি মেশিন’ আসছে এবার ইউটিউবে

news-image

বিনোদন প্রতিবেদক : ‘বেচতে জানলে টাকাও বেচা যায়’, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই সংলাপটি নিয়েই গত বছর নির্মিত হয় ওয়েব ফিল্ম ‘মানি মেশিন’। গেল ঈদে এটি প্রচার হয় আরটিভিতে।

তাহসান খান ও তানজিন তিশা অভিনীত ওয়েব ফিল্মটি এবার আসছে আরটিভি প্লাসে। এমনটাই জানালেন ফিল্মটির প্রযোজক ও আরটিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।

তিনি বলেন, আগামী ৪ জুন শনিবার রাত ৮টায় আরটিভি প্লাসে ওয়েব ফিল্ম ‘মানি মেশিন’ উন্মুক্ত করা হবে।

সৈয়দ আশিক রহমান বলেন, ‘অত্যন্ত সুন্দর গল্পের একটি ওয়েব ফিল্ম “মানি মেশিন”। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ খুব যত্ন নিয়ে কাজটি করেছেন। তাহসান ও তিশাসহ অভিনয়শিল্পীরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজটি করেছেন।’

বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত এই ওয়েব ফিল্মের গল্প ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। আর চিত্রনাট্য লিখেছেন মারুফ রহমান। তাহসান-তিশার পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, মুনিরা আক্তার মিঠু, ফজলুল বাশার, মিলি বাশারসহ অনেকে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি