,

বাংলালিংকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার জেমস-মাইলসের

news-image

আদালত প্রতিবেদক : বেসরকারি মোবাইল ফোন কোম্পানি বাংলালিংকের কর্মকর্তাদের বিরুদ্ধে গান চুরির অভিযোগে করা কপিরাইট আইনের মামলা প্রত্যহার করে নিয়েছেন ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস ও মান্নাম আহমেদ এবং হামিন আহমেদ।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে তারা পৃথক আবেদনের মাধ্যমে মামলা দুইটি প্রত্যাহারের আবেদন করেন। বিচারক কেএম ইমরুল কায়েশ শুনানি শেষে আবেদন মঞ্জুর করে মামলা প্রত্যাহারের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউপর তাপস কুমার পাল জানান, উভয় পক্ষের মধ্যে আপোস হয়েছে মর্মে মামলার প্রত্যাহারের আবেদন করা হয়।

ফলে মামলার আসামি বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইরিক এ্যাস, কোম্পানিটির প্রধান কমপ্লায়েন্স কর্মকর্তা এম নুরুল আলম, কক কর্মকর্তা এম নুরুল আলম, প্রধান কর্পোরেট রেগুলেটরি কর্মকর্তা তাইমুর রহমান ও হেড অব ভ্যাস আনিক ধর মামলা থেকে অব্যাহতি পেলেন।

মামলার পর ব্যান্ড দুইটি বাংলালিংকের কাছে ৫ কোটি করে ১০ কোটি টাকা দাবি করে চিঠি দিয়েছেন।

গত বছরের ১০ নভেম্বর উল্লেখিত আসামিরাসহ ৬ জনের বিরুদ্ধে দুইটি মামলা করে মাহফুজ আনাম জেমস ও মান্নাম আহমেদ এবং হামিন আহমেদ। ওইদিন আদালত তাদের জবানবন্দি গ্রহণ করে আসামিদের প্রতি সমন জারি করেন। মামলার অপর আসামি প্রধান ডিজিটাল কর্মকর্তা সঞ্জয় ভাগাশিয়া দেশ থেকে চলে যাওয়ায় তাকে পরে মামলা থেকে বাদ দেয় বাদীপক্ষ।

মানাম ও হামিন অভিযোগে বলেন, তাদের লেখা ও সুর করা ‘নীলা’ ও ‘ফিরিয়ে দাও’ গান দুইটি আসামিরা তাদের বাংলালিংক অনুমতি ছাড়াই ব্যবহার করে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা আয় করে আসছে। বাদীরা অর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

অন্যদিকে জেমসও তার গাওয়া ‘দুখিনি দুঃখ করোনা’, ‘জিকির’, ‘লুটপাট’, ‘সুম্মিতা’, ও যার যার ধর্ম গান সম্পর্কেও একই ধরণের অভিযোগ করেন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি