,

রংপুরে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত

news-image

রংপুর ব্যুরো : রংপুরে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়। বুধবার রংপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রো আদালত ভবনের ২য় তলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহন কার্যক্রম চলে। নির্বাচন পরিচালনা করেন রংপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম সফিকুল ইসলাম ও সিনিয়র মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল মেহেবুব। নির্বাচন চলা কালিন সময়ে ভোট কেন্দ্র পরিদর্শন করেন রংপুর জেলা জজ শহিদুল ইসলাম। বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে রংপুরের আইনজীবীদের ৩টি প্যানেল অংশ গ্রহন করেন। এরমধ্যে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল সহ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল এবং বাংলাদেশ আইনজীবী কংগ্রেস প্যানেল অংশ গ্রহন করেন। বুধবার ভোট গ্রহণ উপলক্ষে ব্যানার ফেস্টুন ভরে গেছে।রংপুর আদালত চত্বরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।

বুধবার দুপুরে রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগ সভাপতি সাফিয়ার রহমান সফিসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের পক্ষে ভোট প্রার্থনা করেন।

অন্যদিকে মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. মাহফুজ উন নবী ডনসহ মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের পক্ষে ভোট প্রার্থনা করে দিনভর আদালত চত্বরে অবস্থান করেন। এছাড়াও আওয়ামী লীগও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও আইনজীবিরা এসময় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড