,

নাট্যরূপে আজ আবুল হায়াতের ‘অগ্নিগিরি’

news-image

বিনোদন ডেস্ক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য গল্পগ্রন্থ ‘শিউলিমালা’। এই গ্রন্থের একটি ছোটগল্প ‘অগ্নিগিরি’। এ গল্পের ভাষা, স্থান, কাল, পাত্র-পাত্রী সবই ময়মনসিংহের ত্রিশালের পটভূমিতে রচিত। এবারের নজরুল জন্মজয়ন্তীতে এই অবলম্বনে বাংলাদেশ টেলিভিশনে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘অগ্নিগিরি’। যার নাট্যরূপ দিয়েছেন আবুল হায়াত এবং প্রযোজনা ও পরিচালনা করেছেন নূর আনোয়ার রনজু।

নাটকে দেখা যাবে, সবুর আখন্দ নামের মাদ্রাসাপড়ুয়া এক শান্তশিষ্ট যুবক বীররামপুর গ্রামের পাটের পাটোয়ারি আলী নসীব মিঞার বাড়িতে জায়গির থেকে পড়াশোনা করে। সে নসীব মিঞার একমাত্র মেয়ে নূরজাহানকে আরবি পড়ায়। অত্যন্ত লাজুক স্বভাবের সবুর কখনো চোখ তুলে নূরজাহানের দিকে তাকায় না। ঘটনাপ্রবাহে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তা এক ট্র্যাজেডির মাধ্যমে শেষ হয়।

এদিকে, গ্রামের দুষ্টু ছেলে রুস্তম ও তার সহযোগিরা উত্ত্যক্ত করে সবুরকে। ঘটনা মোড় নেয় অন্যদিকে। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প। ‘অগ্নিগিরি’তে নসীব মিঞা, সবুর ও নূরজাহান চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ইমতিয়াজ বর্ষণ ও জেসমিন আরা। আরো আছেন মিলি মুনশী, আনোয়ার শাহী, নাজিম উদ্দিনসহ অনেকে। ‘অগ্নিগিরি’ নাটকটি প্রচার হবে আজ বিটিভিতে রাত ৯টায়।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর