,

আরব আমিরাতে প্রথম মাঙ্কিপক্স শনাক্ত

news-image

অনলাইন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে প্রথম মাঙ্কিপক্স আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্ত নারীর বয়স ২৯ বছর। তিনি আফ্রিকার পশ্চিমাঞ্চল থেকে এসেছেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে নাগরিকদের আশ্বস্ত করে বলা হয়েছে, সংক্রমণ প্রতিরোধে সব ধরনের নিরপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিভিন্ন দেশে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি ‘নিবিড়ভাবে’ পর্যবেক্ষণ করছিল উল্লেখ করে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, তাদের পূর্ব প্রস্তুতি জোরালো থাকায় আমিরাতে মাঙ্কিপক্স শনাক্ত সম্ভব হয়েছে।

মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, ‘সন্দেহভাজনদের শনাক্তের ব্যবস্থা নেওয়া হয়েছে। মহামারি প্রতিরোধে কারিগরি উপদেষ্টা দল আগেভাগেই রোগ শনাক্তকরণ, রোগীর যথাযথ চিকিৎসা ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য দিকনির্দেশনা দিয়েছে।’

গতকাল মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বব্যাপী এ রোগে আক্রান্ত বা আক্রান্ত হওয়ার সন্দেহে আছেন এমন ব্যক্তির সংখ্যা ২৫০ জনের বেশি।

আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, প্রাথমিকভাবে মধ্য ও পশ্চিম আফ্রিকার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে মাঙ্কিপক্স দেখা যায়। তারপর তা অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের