,

একাধিকবার ধর্ষণ বিয়ের প্রলোভনে, পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

news-image

ফেনী প্রতিনিধি : ফেনীতে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে শরীফ উদ্দিন বাবলু (২৬) নামে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার ফেনী মডেল থানায় ভুক্তভোগী তরুণী উপস্থিত হয়ে এই মামলা করেন।

অভিযুক্ত পুলিশ সদস্য শরীফ উদ্দিন বাবলু বর্তমানে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে কর্মরত আছেন। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার জামতলা চৌধুরী বাড়ির জামাল উদ্দিনের ছেলে।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে পুলিশ সদস্য বাবলু চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলার আজমনগর গ্রামের ওই তরুণীকে ফেনীর মহিপাল এলাকায় একটি হোটেলে এনে একাধিকবার ধর্ষণ করে। ওই তরুণী তাকে সম্প্রতি বিয়ের জন্য চাপ দিলে বাবলু অস্বীকৃতি জানায়। এতে নিরুপায় হয়ে সে মামলা করতে বাধ্য হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ সদস্য বাবলুর বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/২০০৩) এর ৯(১) এর ধারায় মামলা নেওয়া হয়েছে। এ বিষয়ে শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর