,

সালাম দিতে দেরি হওয়ায় ঢাবি ছাত্রকে কিল-ঘুষি ও থাপ্পড়

news-image

নিজস্ব প্রতিবেদক : হলের কক্ষে বসে অনলাইনে টিউশনের ক্লাস নিচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাজ্জাদুল হক। এ সময় ছাত্রলীগের কয়েকজন কর্মী ওই শিক্ষার্থীর কক্ষে যান। ক্লাস চলছিল বলে ওই ছাত্রলীগ কর্মীদের সালাম দিয়ে করমর্দন করতে দেরি হয় তার। এই ‘অপরাধে’ সাজ্জাদুলকে থাপ্পড়, কিল-ঘুষি ও লাথি মেরেছেন এক ছাত্রলীগ কর্মী।

এ ঘটনায় আজ বুধবার হল প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ছাত্র। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা’ সূর্যসেন হলের ২৪৯ নম্বর কক্ষে মারধরের এ ঘটনা ঘটে। সাজ্জাদুল হক নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

মারধরে অভিযুক্ত মানিকুর রহমান ওরফে মানিক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তিনি হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়াম রহমানের অনুসারী হিসেবে পরিচিত।

সাজ্জাদুল হক জানান, ‘রাতে মানিকুর রহমানসহ চতুর্থ বর্ষের কয়েকজন ছাত্র আমাদের কক্ষে আসেন। তারা আমাকে ডাকেন। তারা চেয়েছিলেন, আমি উঠে গিয়ে তাদের সালাম দিই ও তাদের সঙ্গে হ্যান্ডশেক করি। কিন্তু অনলাইনে ক্লাস চলছিল বলে আমি তাদের বলি যে ক্লাসটা শেষ করে আমি উঠছি ।’

কিন্তু ক্লাস চলার সময়ই মানিকুর আমাকে কলার ধরে টান দেন। একটু পরে ক্লাস শেষ করে খাটের সামনে যেতে না যেতেই মানিকুর আমার কানে ও মুখে সজোরে থাপ্পড় দেন। তিনি আমাকে অকথ্য গালাগাল করতে থাকেন। মানিকুর আমাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন এবং একপর্যায়ে জোরে লাথিও দেন।’

এ ঘটনায় আজ বুধবার সকালে সূর্যসেন হলের প্রাধ্যক্ষ মো. মকবুল হোসেন ভূঁইয়ার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান সাজ্জাদুল হক।

এদিকে, সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়াম রহমান বলেছেন, সাজ্জাদুলকে মারধরের ঘটনায় অভিযুক্ত মানিকুর রহমান ‘দুঃখপ্রকাশ’ করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড