,

পদ্মা সেতু হওয়ায় বিএনপির বুকে বড় জ্বালা : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু হয়ে যাওয়ায় সারা দেশের মানুষ যখন খুশি, তখন বিএনপি ও তার দোসরদের বুকে বড় জ্বালা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য নবায়ন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে তার রাজধানীর বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

২৩ জুন আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে চট্টগ্রামসহ সারা দেশের নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, পদ্মার দু-পাড়সহ সারা বাংলাদেশে আজ আনন্দের ফোয়ারা জনগণের মাঝে বিরাজ করছে, বিরাজ করছে সাজ সাজ রব।

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন পদ্মা সেতু হবে না, এ সরকার কখনো তা করতে পারবে না- এমন প্রসঙ্গ টেনে সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতু হয়ে গেছে, এখন শুধু উদ্বোধনের অপেক্ষা, তাই বিএনপি ও তাদের দোসরদের বুকে বড় জ্বালা।

আগামী জাতীয় নির্বাচনে বিএনপি দেশের জনগণকে কী দেখাবে? কী উন্নয়ন দেখাবে?- এ বিষয়ে মন্ত্রী বলেন, তাদের দেখাবার কিছু নেই।বিএনপির শাসনামলে জনগণকে দেখাবার মতো হাওয়া ভবনের দুর্নীতি, তারেক রহমানের দুর্নীতি আর তাদের নেত্রীর এতিমের টাকা আত্মসাৎ এর দুর্নীতি দেখানো ছাড়া আর কিছু নেই বলে মনে করেন তিনি।

দলের নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভালো আচরণ করে মানুষকে খুশি করতে হবে, তা না হলে শেখ হাসিনার এত সাফল্য অর্জন ও উন্নয়ন ম্লান হয়ে যাবে। দল থেকে দূষিত রক্ত বের করে দিয়ে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করতে আওয়ামী লীগ নেতাদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, চট্টগ্রামের কোন্দল আর দেখতে চাই না। দ্রুত চট্টগ্রাম মহানগর এবং উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন করতে হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, অর্থ বিষয়ক সম্পাদক বেগম ওয়াসিকা আয়েশা খানম, উপ-প্রচার প্রকাশনা আমিনুল ইসলাম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এর আগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে কবির সমাধিতে আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, কাজী নজরুল ইসলাম অসম্প্রদায়িক মানবতাবাদী চেতনার ধারক ও বাহক ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, ‌‘তার গান আমাদের মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা জুগিয়েছে। বাংলাদেশে আজও সাম্প্রদায়িকতার শাখা-প্রশাখা আছে। সেই শাখা-প্রশাখাকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতা বিষবৃক্ষ উৎপাটন করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড