,

পদ্মা সেতু নিয়ে ‘অপপ্রচারমূলক টিকটক’, যুবক গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : শরীয়তপুরে পদ্মা সেতু নিয়ে ‘অপপ্রচারমূলক টিকটক’ বানানোর সময় হেলাল উদ্দীন ঢালী (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। যুবকের বিরুদ্ধে জাজিরা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে।

গ্রেপ্তার হেলাল উদ্দীন ঢালী (২৩) জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের পূর্ব কাজীকান্দি গ্রামের সিরাজ ঢালীর ছেলে। তিনি পদ্মা সেতুর নদীশাসন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোহাইড্রোতে শ্রমিকের কাজ করতেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সেতুর নিরাপত্তা কাজে নিয়োজিত শেখ রাসেল সেনানিবাসের সদস্যরা পশ্চিম নাওডোবা এলাকায় টহল দিচ্ছিলেন। হঠাৎ করে তারা দেখতে পান পদ্মা সেতুর ৪২নং পিলারের পাশে হেলাল বিভিন্ন অঙ্গভঙ্গি করে ভিডিও বানাচ্ছেন। এ সময় কাছে এসে দেখেন টিকটকে তিনি ভিডিও বানাচ্ছেন। তখন তাকে দুটি মুঠোফোনসহ আটক করা হয়। এ সময় তার মুঠোফোনে পদ্মা সেতু নিয়ে নেতিবাচক বিভিন্ন টিকটক ভিডিও পাওয়া যায়।

সেনা সদস্যরা তাকে জাজিরা নিয়ে এলে হেলাল উদ্দীন ঢালী অসুস্থ হয়ে যান। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সুস্থ হলে সেনাবাহিনীর সদস্যরা তাকে থানায় হস্তান্তর করেন।

জাজিরা থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, হেলালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি সেতু নিয়ে বেশ কয়েকদিন ধরে ‘অপপ্রচারমূলক’ ভিডিও বানাচ্ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড