,

জাতীয় পার্টির রংপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হলেন মিজানুর চৌধুরী

news-image

রংপুর ব্যুরো : জাতীয় পার্টি রংপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন ব্যবসায়ী আলহাজ্ব মিজানুর বারী চৌধুরী। পার্টির গঠনতন্ত্র অনুযায়ী শূন্য হওয়া পদে তাকে কো-আপ্ট করে তা অনুমোদন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর জেলা সভাপতি ও বিরোধী দলীয় চীফ হুইপ আলহাজ্ব মশিউর রহমান রাঙ্গা এমপি। এর আগে তার আবেদনের প্রেক্ষিতে রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক তাকে ওই পদে কো-আপ্ট করার জন্য সুপারিশ করেন।

জানা গেছে, বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের আর্দশের সৈনিক আলহাজ্ব মিজানুর বারী চৌধুরী রংপুর নগরীর সুপার মার্কেটের একজন ব্যবসায়ী। তিনি পার্টির প্রতিষ্ঠালগ্ন হতে জাতীয় পার্টির সাথে জড়িত এবং এরশাদ মুক্তি আন্দোলনসহ দলীয় বিভিন্ন কর্মকান্ডে সংক্রিয়ভাবে ভূমিকা পালন করে আসছেন। দলের প্রতি তার অনুগত্য ও ত্যাগের কারণে সার্বিক বিবেচনা করে তাকে জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়। এদিকে জেলা কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদ পাওয়ায় জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ ব্যবসায়ীরা তাকে অভিননন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি