,

মুশফিক বীরত্বের পর স্বস্তি নিয়ে দিন শেষ বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। বাংলাদেশের ৩৬৫ রানের জবাবে ২ উইকেট হারিয়ে ১৪৩ রান করেছে লঙ্কানরা। এখনও সফরকারীদের থেকে ২২২ রানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।

শ্রীলঙ্কান অধিনায়ক ও ওপেনার দিমুথ করুনারত্নে ১২৭ বলে ৭ চারে ৭০ রানে অপরাজিত রয়েছেন। নাইটওয়াচম্যান হিসেবে নামা কাসুন রাজিথা শূন্য রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

বাংলাদেশের ব্যাটিংয়ের জবাবে নিজেদের প্রথম ইনিংসে দারুণ শুরু পায় শ্রীলঙ্কা। তবে লঙ্কান শিবিরে আঘাত এনে স্বাগতিকদের ব্রেক থ্রু পাইয়ে দেন এবাদত হোসেন। ২৬তম ওভারের পঞ্চম বলে শ্রীলঙ্কার ৯৫ রানে ওপেনার ওশাদা ফার্নান্দোকে স্লিপে থাকা নাজমুল হোসেনের ক্যাচে বিদায় করেন এবাদত। ওশাদা ৯১ বলে ৮টি চার ও একটি ছক্কায় ৫৭ রান করেন।

লঙ্কান শিবিরে দ্বিতীয় আঘাত আনেন সাকিব আল হাসান। দলীয় ৪৪তম ওভারের প্রথম বলে বিশ্বসেরা অলরাউন্ডারের ঘূর্ণি ধরতে পারেননি প্রতিপক্ষের কুশল মেন্ডিস। তার ব্যাটের ফাঁক গলে বল প্যাডে লাগতেই সাকিব আবেদন করেন। সাড়া দিতে সময় নেননি আম্পায়ার। ৪৯ বলে ১১ করেন মেন্ডিস।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৩৬৫ রান করে বাংলাদেশ। শেষ ব্যাটার হিসেবে এবাদত হোসেন রান আউট হয়ে ফেরেন। তবে প্রথম দিন সেঞ্চুরির দেখা পাওয়া মুশফিকুর রহিম ১৭৫ রানে অপরাজিত থেকে যান।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের শুরুতে বাংলাদেশের ব্যাটিংয়ে বিদায় নেন লিটন দাস। স্লিপে ক্যাচ দিয়ে তিনি ২৪৬ বলে ১৬টি চার ও একটি ছক্কায় ১৪১ করে কাসুন রাজিথার বলে আউট হন। একই ওভারে নতুন ব্যাটার মোসাদ্দেক হোসেন ব্যক্তিগত শূন্য রানে বিদায় নেন। এরইসঙ্গে লঙ্কান পেসার রাজিথা পাঁচ উইকেট দখল করেন।

তবে এরপর তাইজুল ইসলামকে নিয়ে অষ্টম উইকেট জুটিতে ৪৯ রান যোগ করেন মুশফিক। তাইজুল শেষ পর্যন্ত ৩৭ বলে ১৫ রান করে আসিথা ফার্নান্দো বলে বিদায় নেন। খালেদ আহমেদও একই বোলারের বলে আউট হন শূন্য রানে। মুশফিক ৩৫৫ বল খেলে ২১টি চারের সাহায্যে ১৭৫ রানের অসাধারণ ইনিংস খেলে অপরাজিত থাকেন।

শ্রীলঙ্কান বোলারদের মধ্যে কাসুন রাজিথা ৫টি ও আসিথা ফার্নান্দো ৪টি উইকেট দখল করেন।

এর আগে গতকাল সোমবার ব্যাট করতে নেমে শুরুতেই একের পর এক উইকেট খুইয়ে বড় ধাক্কা খেয়েছিল বাংলাদেশ দল। সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে শতক পেয়েছিলেন মুশফিকুর রহিম ও লিটন দাস। প্রথম দিন শেষে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ২৭৭ রান করেছিল। মুশফিক ১১৫ ও লিটন ১৩৫ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড