,

স্কয়ার ফার্মার আগুন ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরের কাঠালিয়া এলাকায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানার ভিতরে একটি নতুন ইউনিটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট সাড়ে ৭ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিপুল পরিমাণ সেলাইন, ট্যাবলেট তৈরির উপকরণ, কেমিক্যাল পুড়ে গেছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে কারখানার লার্জ ভলিউম প্যারেন্টালতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে আগুনের ব্যাপকতার কারণে মির্জাপুর, সাভার ইপিজেডসহ আশেপাশের আরও ১৬টি ইউনিট আগুন নেভাতে চেষ্টা করে। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় সাড়ে ৭ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ভেতরে থাকা বিপুল পরিমাণ তরল কেমিক্যাল, প্লাস্টিক, মেশিনপত্র থাকায় আগুনের প্রচণ্ড কালো ধোঁয়ার কারণে আগুন নেভাতে বেশি সময় লেগেছে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপ- পরিচালক আব্দুল হামিদ মিয়া।

তিনি বলেন, প্লান্টের এক অংশের আগুন নিয়ন্ত্রণে আনতেই অপর অংশে আগুন জ্বলে উঠছে। পরে বিভিন্ন কৌশল অবলম্বন করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি