,

মাঙ্কিপক্স নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএসএমএমইউ

news-image

নিজস্ব প্রতিবেদক : মাঙ্কিপক্স নামের ভাইরাস অন্তত ১৫টি দেশে ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন পুরো বিশ্ব। দেশে ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধে সব বন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

এরই মধ্যে মাঙ্কিপক্স নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আগামীকাল মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে ব্রিফ করবেন বিএসএমএমইউ উপাচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

বিএসএমএমইউতে একজন মাঙ্কিপক্স আক্রান্ত রোগী শনাক্তের খবর আজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একজন চিকিৎসকের বরাত দিয়ে ফেসবুকে সেই বার্তা ভাইরাল হয়। সন্ধ্যায় বিএসএমএমইউ উপাচার্য জানান, বিষয়টি গুজব।

ওই চিকিৎসক ফেসবুক পোস্টে লেখেন, ‘আমার নামে মাংকিপক্স নিয়ে যে পোস্ট ফেসবুকে লেখা হচ্ছে, তা আমার আইডি থেকে দেওয়া না। এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি