,

চীনের বিরুদ্ধে যুদ্ধের হুমকি বাইডেনের

news-image

অনলাইন ডেস্ক : তাইওয়ান ইস্যুতে চীনের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জাপানে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে টোকিওতে বৈঠকের পর তিনি এ হুমকি দেন।

তাইওয়ানকে রক্ষায় যুক্তরাষ্ট্র সামরিক পথ বেছে নেবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জো বাইডেন বলেন, ‘হ্যাঁ, আমরা এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এক চীন নীতির সঙ্গে একমত। আমরা তাতে সই করেছি। কিন্তু জোর করে তাইওয়ানকে নিয়ন্ত্রণে নেওয়ার দৃষ্টিভঙ্গি সঠিক নয়। এটা করা হলে গোটা অঞ্চলই অস্থিতিশীল হয়ে পড়বে এবং তা ইউক্রেনের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের সমতুল্য হবে।’

বাইডেন আরও বলেন, তাইওয়ানের খুব কাছাকাছি এলাকায় বিমান উড়িয়ে এবং নানা মহড়া চালিয়ে চীন উসকানি দিচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ও জাপানের প্রধানমন্ত্রী বৈঠকে চীনের নৌবাহিনীর তৎপরতা এবং রুশ-চীন সামরিক মহড়ার ওপর কঠোর নজরদারির বিষয়ে একমত হয়েছে। সূত্র : পার্স টুডে

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড