,

অভ্যন্তরীণ ফ্লাইটে আসন বেছে নিতে পারবেন বিমানযাত্রীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : যাত্রীদের ভ্রমণ আরও বেশি আরামদায়ক করার জন্য আগামী ১ জুন থেকে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে ওয়েব চেক-ইন সেবা চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মাধ্যমে যাত্রীরা নিজেরাই তাদের পছন্দের আসনসহ ডিজিটাল বোর্ডিং পাস বের করতে পারবেন। ফলে বিমানবন্দরে বোর্ডিং পাস সংগ্রহের জন্য যাত্রীদের অপেক্ষার সময় কমে আসবে।

আজ সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ (জিএম-পিআর) তাহেরা খন্দকার।

এতে বলা হয়, বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com-এ প্রবেশ করে ওয়েব চেক-ইন এর জন্য নির্ধারিত অপশন থেকে ফ্লাইট ছাড়ার পূর্ববর্তী সর্বোচ্চ ২৪ ঘণ্টা এবং সর্বনিম্ন ৩ ঘণ্টার মধ্যে ওয়েব চেক-ইন করা যাবে। তবে যদি কোনো যাত্রী ২৪ ঘণ্টার মধ্যে রিটার্ন ফ্লাইটে ভ্রমণ করেন সে ক্ষেত্রে প্রথম যাত্রা সমাপ্তির পর রিটার্ন যাত্রার জন্য পুনরায় ওয়েব চেক-ইন করতে হবে।

ওয়েবসাইট থেকে ওয়েব চেক-ইন সম্পন্নের পর প্রাপ্ত ডিজিটাল বোর্ডিং পাস বিমানবন্দরের ওয়েব চেক-ইন কাউন্টারে দেখিয়ে অথবা প্রিন্ট করে জমা দিয়ে বোর্ডিং কার্ডের হার্ডকপি সংগ্রহ করতে হবে। ফ্লাইট ছাড়ার সর্বনিম্ন এক ঘণ্টা পূর্বে বিমানবন্দরের ওয়েব চেক-ইন কাউন্টারে ব্যাগেজ জমা দিতে হবে এবং বোর্ডিং কার্ডের হার্ডকপি সংগ্রহ করতে হবে।

উল্লেখ্য, ওয়েব চেক-ইন এর পাশাপাশি সাধারণ চেক-ইন ব্যবস্থাও চালু থাকবে। অভ্যন্তরীণ রুটের পাশাপাশি ১ জুলাই থেকে পর্যায়ক্রমে আন্তর্জাতিক রুটেও ওয়েব চেক-ইন ব্যবস্থা চালু করা হবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না