,

করোনা, মাঙ্কিপক্স ও যুদ্ধ নিয়ে চ্যালেঞ্জের মুখে বিশ্ব : ডব্লিউএইচও

news-image

অনলাইন ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেছেন, করোনাভাইরাস মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও মাঙ্কিপক্স নিয়ে ‘ভয়াবহ’ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বিশ্ব। আফ্রিকার বাইরের ১৫ দেশে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব নিয়ে জেনেভায় জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার সময় উদ্বেগ জানিয়ে এ বিষয়ে বিশ্বকে সতর্কও করেন তিনি। খবর বিবিসির।

ইউরোপ ছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডা, বেলজিয়াম, অস্ট্রেলিয়া এবং ইসরায়েলেও শনাক্ত হয়েছে মাঙ্কিপক্স। আরও দেশে নতুন করে শনাক্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও মাঙ্কিপক্সে মৃত্যুর খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত এতে মৃত্যুঝুঁকি কম বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

রোববার জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সমাবেশের উদ্বোধন অনুষ্ঠানে সংস্থার প্রধান গেব্রিয়েসুস বলেন, ‘কোভিড মহামারিই এখন শুধু বিশ্বের একমাত্র সংকট নয়। আমরা এখন জলবায়ু পরিবর্তন, বৈষম্য এবং ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে রোগ, খরা, দুর্ভিক্ষ এবং যুদ্ধের মতো ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি।’

তিনি বলেণ, যুদ্ধের ফলে দেশগুলোতে ক্ষুধা, দারিদ্র্যসহ চরম মানবিক সংকটের মধ্য যাচ্ছে। সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে শিশুরা।

এদিকে, যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) জানিয়েছে, মাঙ্কিপক্স একটি বিরল ভাইরাল সংক্রমণ, যা সাধারণত মৃদু হয়। বেশিরভাগ আক্রান্ত ব্যক্তি কয়েক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যান। ভাইরাসটি খুব সহজে মানুষের মধ্যে ছড়ায় না এবং ব্যাপক হারে মানুষের আক্রান্ত হওয়ার ঝুঁকি খুব কম।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড