,

পালিয়ে বিয়ে প্রেমিক যুগলের, ছেলের মাকে পিটিয়ে আহত করল মেয়েপক্ষ

news-image

মাদারীপুর প্রতিনিধি :মাদারীপুর সদর উপজেলায় প্রেম করে পালিয়ে বিয়ে করায় ছেলের মাকে পিটিয়ে গুরুতর আহত করেছে মেয়ের পরিবারের লোকজন। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার কালিকাপুর ইউনিয়নের দুধখালী গ্রামে এ ঘটনা ঘটে।

আহত নাহার বেগমকে (৪৫) প্রথমে মাদারীপুর সদর হাসপাতাল এবং পরে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুধখালী গ্রামের চান্দু মোল্লার ছেলে মিজানের সঙ্গে একই এলাকার মোকলেস হাওলাদারের মেয়ে কেয়ার প্রেমের সম্পর্ক ছিল। মাসখানেক আগে তারা পালিয়ে বিয়ে করেন। কিন্তু মেয়ের পরিবার এ বিয়ে মেনে নিতে রাজি নয়। রোববার মোকলেস হাওলাদার লোকজন নিয়ে ছেলের বাড়িতে গিয়ে তার মা নাহারকে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান মিয়া জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর তারা তদন্ত শুরু করেছেন। অপরাধীদের ধরতে চেষ্টা চালাচ্ছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড