,

ঢাবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

news-image

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীকে মারধর ও হামলার ‌অভিযোগ উঠেছে ছাত্রলীগের উপর। এতে ছাত্রদলের ২ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। তবে ৬/৭ জন আহত হয়েছেন বলেও দাবি করেছেন সংগঠনটির কয়েকজন নেতাকর্মী।

রোববার (২২ মে) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের এক বক্তব্যের রেশ ধরে এ ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টিএসসির জনতা ব্যাংকের নিচে দাঁড়িয়ে জহুরুল হক হল ছাত্রদলের কর্মী আতিক মোর্শেদ বন্ধুদের সাথে কথা বলছিলেন। হাজী মুহম্মদ মুহসীন হল, কবি জসিম উদ্দীন হল ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ২০-২৫ জন ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে মারধর শুরু করেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য মানসুরা আলম তাকে উদ্ধার করতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকেও হেনস্তা করেন।

মানসুরা আলম বলেন, টিএসসিতে বিনা উস্কানিতে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা করে। তারা আতিককে হেলমেট দিয়ে পিটিয়েছে এবং লাঠি নিয়ে আমাদের উপর হামলা করেছে।’

তিনি বলেন, ‘আমরা টিএসসিতে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম। এসময় ছাত্রলীগের ২০-২৫ নেতা-কর্মী এসে আতিককে কিল, ঘুষি, চড়, থাপ্পড় ও হেলমেট দিয়ে মারতে থাকে। তাকে উদ্ধার করতে গেলে আমাকেও হেনস্তা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।’

ভুক্তভোগী আতিক মোর্শেদ বলেন, ‘‌অকস্মাৎ আমাদের উপর ছাত্রলীগের বিভিন্ন হলের নেতাকর্মীরা হামলা করে। পরে মানসুরা আপু আমাকে উদ্ধার করতে আসলে তার উপরও আক্রমণ করা হয়।’

ওইসময় ছাত্রলীগের সহ-সভাপতি জিয়াসমিন শান্তা ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পাদক আল আমিন রহমান সেখানে উপস্থিত ছিলেন বলে জানান তিনি। জানা যায় আতিক ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন।

ঘটনার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন হামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা দেবেন বলে জানান।

‌এদিকে অভিযোগের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন দাবি করছেন, ছাত্রদল নিজেদের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড করে সবসময় দায় চাপানোর চেষ্টা করে। ছাত্রলীগের নাম উল্লেখ করে আলোচনায় আসার চেষ্টা করে।

তিনি বলেন, ‘সাম্প্রতিককালে ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশের বিপরীত, এমন ভাষা ব্যবহার করে রাজনীতি করার চেষ্টা করছে। আমরা মনে করি, হত্যার হুমকিদাতা, দুর্নীতিবাজ ব্যক্তি ও সাবেক অষ্টম শ্রেণী পাশ প্রধানমন্ত্রীর উপযুক্ত রাজনৈতিক ভাষায় তারা এ চর্চা করছে। এই কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদের উপর ক্ষোভ রয়েছে। শিক্ষার্থীরা যদি যৌক্তিক ও ন্যায়সঙ্গত প্রতিবাদ জানায় সেটিকে আমরা স্বাগত জানাই।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড