,

শিমুলিয়া নৌপথে হঠাৎ কুয়াশা, দুই ঘণ্টা ফেরি বন্ধ

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : জ্যৈষ্ঠ মাসেও কুয়াশার কারণে দুই ঘণ্টা ফেরি বন্ধ ছিল শিমুলিয়া থেকে বাংলাবাজার ও মাঝিরকান্দি নৌপথে।

সোমবার (২৩ মে) সকাল ৫টা থেকে চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এ সময় চারটি ফেরি গাড়ি লোড নিয়ে শিমুলিয়া ঘাটে অবস্থান করছিল কুয়াশা কাটার অপেক্ষায়। শেষে কুয়াশা কেটে গেলে সকাল ৭টার দিকে একে একে ফেরিগুলো ঘাট ছেড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, এ সময় কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকা অস্বাভাবিক। বয়াবাতি দেখা যাচ্ছিল না। এমনকি খুব কাছে থেকেও কিছু দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়। তবে অসময়ে আকস্মিক এই কুয়াশার কারণে এর আগেও এই পদ্মায় ফেরি বন্ধের ঘটনা ঘটে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর