বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেইন টিউমারের প্রাথমিক লক্ষণ জেনে নিন

news-image

অধ্যাপক ডা. হারাধন দেব নাথ
ব্রিটেনের এক জরিপ থেকে জানা যায়, প্রতি এক লাখ মানুষের মধ্যে ছয়জন প্রতিবছর ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে থাকেন। টেনটোরিয়াম নামক একটি পর্দা দিয়ে আমাদের ব্রেইন দুটি কম্পার্টমেন্টে বিভক্ত হয়ে আছে। একটি উপরের প্রকোষ্ঠ এবং আরেকটি নিচের প্রকোষ্ঠ। একজন পূর্ণ বয়স্ক মানুষের উপরের প্রকোষ্ঠে ৮০ থেকে ৮৫ শতাংশ টিউমার হয়ে থাকে এবং নিচের প্রকোষ্ঠে ১৫ থেকে ২০ শতাংশ টিউমার হয়ে থাকে। শিশুর ক্ষেত্রে উপরের প্রকোষ্ঠে ৪০ শতাংশ এবং নিচের প্রকোষ্ঠে ৬০ শতাংশ টিউমার হয়ে থাকে। ব্রেইন টিউমার প্রধানত দুটি বিভক্ত। যথা- বেনাইন টিউমার, যা ক্যানসার জাতীয় নয় এবং মেলিগন্যান্ট টিউমার বা ক্যানসার জাতীয় টিউমার।

ক্যানসার জাতীয় টিউমার আবার দুই ধরনের। যেমন- প্রাথমিক মেলিগন্যান্ট, যা মস্তিষ্কে উৎপত্তি হয়ে থাকে এবং মেটাসটেসিস, যা শরীরের অন্য জায়গা থেকে উৎপন্ন হয়ে মস্তিষ্কে ছড়িয়ে পড়ে। আবার যে কোষ থেকে টিউমার উৎপত্তি হয়ে থাকে, সেই কোষের নাম অনুযায়ী টিউমারের নাম করা হয়। যেমন- ধংঃৎড়পুঃড়সধ, বঢ়বহফুসড়সধ, সবহরহমরড়সধ, ঢ়রঃঁরঃধৎু ঃঁসড়ৎ ইত্যাদি।

ব্রেইন টিউমারের কারণ : আমাদের শরীরে কিছু জিন আছে, যা টিউমার হওয়া আটকে দেয়। এদের বলে টিউমার সাপ্রেসর জিন। কোনো কারণে টিউমার সাপ্রেসর জিন যদি কাজ না করে, তা হলে ব্রেইন টিউমার হয়ে থাকে।

রোগের লক্ষণ : ব্রেইন টিউমারের প্রাথমিক লক্ষণ মাথাব্যথা ও চোখে ঝাপসা দেখা। তবে সব ধরনের মাথাব্যথা মোটেও ব্রেইন টিউমারের জন্য হয়ে থাকে না। মাথাব্যথার ১ শতাংশেরও কম কারণ হলো ব্রেইন টিউমার। ব্রেইন টিউমারের জন্য মাথাব্যথা সাধারণত খুব ভোরে শুরু হয়। তা ছাড়া মাথাব্যথার সঙ্গে সঙ্গে খিঁচুনি হতে পারে। খিঁচুনি সাধারণত হাতে বা পায়ে বা অন্য কোনো স্থান থেকে শুরু হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। পিটুইটারি গ্ল্যান্ডে টিউমার হলে রোগীর দৃষ্টিশক্তি কমে যায়। তিনি সামনের অংশ দেখতে পারেন। তবে দুপাশে দেখতে পান না এবং একপর্যায়ে অন্ধ হয়ে যান। রোগীর ব্রেইনের সামনের অংশে বা ফ্রন্টাল লোবে টিউমার হলে স্মৃতিশক্তি কমে যায়। অস্বাভাবিক আচরণ করেন। দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়।

মটর এরিয়ায় টিউমার হলে উল্টো দিকে প্যারালাইসিস হয়ে থাকে। মস্তিষ্কের খুলির নিচের প্রকোষ্ঠে টিউমার হলে রোগী হাঁটতে গেলে পড়ে যায় যান, কানে শোনেন না, কথা স্পষ্ট করে বলতে পারেন না। টিউমার বেশি বড় হয়ে গেলে রোগীর হঠাৎ মৃত্যুও হতে পারে।

রোগ নির্ণয় : ব্রেইন টিউমার ডায়াগনোসিস করতে এমআরআই অব ব্রেইন, কোনো কোনো ক্ষেত্রে সিটি স্ক্যান অব ব্রেইন করতে হয়।

প্রতিরোধ : ব্রেইন টিউমার প্রতিরোধ করার ক্ষমতা মানুষের নেই। তবে ধূমপান থেকে বিরত থাকলে ফুসফুস ক্যানসার হবে না এবং তা থেকে ব্রেইনে মেটাস্টেটিসও হবে না। তা ছাড়া তেজষ্ক্রিয় বিকিরণ পরিহার করতে হবে। যেমন- মোবাইল ফোনের ব্যবহার কমানো। তেজষ্ক্রিয় স্থান থেকে দূরে থাকা। তা ছাড়া খাদ্যে ভেজাল প্রতিরোধে ব্যবস্থা নিলে এবং নিয়মিত প্রচুর ফলমূল, শাকসবজি খেলে ক্যানসার থেকে দূরে থাকা যায়।

ব্রেইন টিউমারের চিকিৎসা : আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় সব সরকারি-বেসরকারি হাসপাতালে সফলতার সঙ্গে মাইক্রোস্কোপের সাহায্যে ব্রেইন টিউমার অপারেশন করে থাকি। এন্ডোস্কোপির সাহায্যে খুলি না কেটে পিটুইটারি টিউমার অপারেশন করা হচ্ছে আমাদের দেশেই। কাজেই রোগ পুষিয়ে না রেখে ক্যানসারের প্রাথমিক পর্যায়েই চিকিৎসা নিয়ে সুস্থ জীবন যাপন করুন।

লেখক : অধ্যাপক, নিউরোসার্জারি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

চেম্বার : পদ্মা ডায়াগনস্টিক সেন্টার

মালিবাগ, ঢাকা। ০১৭১১৩৫৪১২০

 

এ জাতীয় আরও খবর

কঙ্গো ভয় কাটিয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যের সঙ্গে ফুটবলের রোমাঞ্চ নিয়ে আসছে ‘ইত্যাদি’

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

কঙ্গোর বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে ইংল্যান্ড

নামকাওয়াস্তে নয়, জুলাই গণঅভ্যুত্থান বাস্তবায়ন দরকার: নাহিদ ইসলাম

সীমান্ত নয়, সাইবার নিরাপত্তাই এখন বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

দেশে আইসিইউ সংকট ভয়াবহ: ডা. জুবাইদা রহমান

নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন

পরীক্ষার পথে বাসচাপায় স্কুলছাত্র নিহত, আহত বাবা

বেনজীরের দুর্নীতি মামলায় আরও ৬ সাক্ষীর জবানবন্দি