,

পাচার হওয়া মাদারীপুরের দুই যুবকের সন্ধান মেলেনি দু’মাসেও

news-image

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে মানবপাচারের ঘটনার পর দুই মাস অতিবাহিত হয়ে গেলেও নিখোঁজ দুই যুবকের সন্ধান এখনো পাওয়া যায়নি। এদিকে, এ ঘটনার মামলায় অভিযুক্ত বোরহান মোল্লা নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার নথি ও স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের পাকদী এলাকার মশিউর রহমান মিলন ও মোহাম্মদ হোসেনকে গ্রিস পাঠানোর কথা বলে তাদের পরিবারের কাছ থেকে কয়েক দফায় ৩৬ লাখ টাকা নেয় লিয়াকত সরদার ও বোরহান মোল্লা নামে মানবপাচারকারী একটি সিন্ডিকেট। পরে গত ২৭ ফেব্রুয়ারি গ্রিসের উদ্দেশে ওই যুবককে তুরস্কে পাঠায় তারা। এরপর থেকেই পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ মিলন ও হোসেনের।

এরপর বাধ্য হয়ে গত ১৭ মে মাদারীপুর মানবপাচার অপরাধ দমন ট্রাইবুনালে পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন নিখোঁজ মিলনের ভাই অনিক মিয়া। সেই মামলায় রোববার রাতে দালাল বোরহান মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বোরহান মাদারীপুর সদর উপজেলার সাবেক গোবিন্দপুর গ্রামের চান মিয়া মোল্লার ছেলে।

নিখোঁজ মশিউর রহমান মিলনের ভাই অনিক বলেন, ‘আমার ভাই ও খালাতো ভাইকে গ্রিস পাঠানোর কথা বলে প্রথমে টাকা নেয়। পরে তুরস্ক পাঠিয়ে তাদের নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে কয়েক দফায় ৩৬ লাখ টাকা নিয়েছে। এখন আমার ভাই ও খালাতো ভাইয়ের কোনো সন্ধান নাই।’

কোথায় আছে? কেমন আছে জানি না। আমরা আমার ভাইদের সন্ধান চাই আর দালালদের বিচার চাই, বলেন অনিক।

এ ব্যাপারে জানতে চাইলে মাদারীপুর সদর থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মামুন মিয়া বলেন, মানবপাচারের ঘটনায় কোর্টে একটি মামলা হয়েছে। সেই মামলার প্রাথমিক তদন্তে মানবপাচারের সত্যতা পাওয়া গেছে। এই ঘটনায় অভিযান চালিয়ে বোরহান নামে একজন গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড