,

ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাসের চালক ও সুপারভাইজার নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : নেত্রকোনায় বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ সোমবার ভোরে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের চল্লিশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন—বাসচালক সবুজ মিয়া (৩৫) ও সুপারভাইজার সুহেল মিয়া (২৫)। আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল এবং ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে চল্লিশা এলাকায় ঢাকাগামী ধানবোঝাই একটি ট্রাকের সঙ্গে চট্টগ্রামগামী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসচালক মারা যান। গুরুতর আহতবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান সুপারভাইজার।

নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মামুন মিয়া জানান, দুর্ঘটনার পর ট্রাকের ভেতরে একজন আটকা পড়েছেন। তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। ট্রাকটি অতিরিক্ত ধানবোঝাই থাকায় উদ্ধারে সময় লাগছে। ময়মনসিংহ থেকে রেকার আনা হচ্ছে।

ওই দুজনের লাশ আধুনিক সদর হাসপাতালে রাখা হয়েছে বলে জানিয়েছেন নেত্রকোনা মডেল থানার এসআই জহুরুল ইসলাম।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি