,

উত্তরায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত নারীর নাম মোছা. রিমা খাতুন (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, রিমা উত্তরা ৭ নম্বর সেক্টর এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড প্যাথলজিতে চাকরি করতেন। তার বাড়ি ঝিনাইদহের মহেশপুর থানায়। তিনি নল বিল পাড়া গ্রামের মোহাম্মদ ইউনুস আলীর মেয়ে।

শনিবার (২১ মে) রাত সাড়ে ১২টার দিকে উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরের একটি বাসার পাঁচতলা ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. আনোয়ারা বেগম।

তিনি জানান, খবর পেয়ে দরজা ভেঙে জানালার সঙ্গে ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে এখন কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড