,

আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২০২১-২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তির আবেদন আজ রোববার শুরু হচ্ছে। অনলাইনে আবেদনের এই প্রক্রিয়া বিকেল ৪টা থেকে শুরু হয়ে চলবে আগামী ৯ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে এবং ১১ জুনের মধ্যে ফি বাবদ ২৫০ টাকা সংশ্লিষ্ট কলেজ নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে। এ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ৩ জুলাই থেকে।

ভর্তি কার্যক্রমে আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে জানা যাবে।

অনলাইনে ২২ মে থেকে ৯ জুনের মধ্যে প্রাথমিক আবেদন ফরম পূরণ ও এর প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহ করতে হবে। আবেদনের প্রাথমিক ফি জমা দিতে হবে ২৩ মে থেকে ১১ জুনের মধ্যে। কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন করা হবে ২৩ মে থেকে ১২ জুনের মধ্যে।

আবেদন ফি’র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দেওয়ার লক্ষ্যে কলেজকে লগইনের মাধ্যমে Application Payment Info (Honours) অপশনে ক্লিক করে Pay Slip ডাউনলোড করতে হবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় ১৩ জুন থেকে ২০ জুনের মধ্যে নির্ধারিত ফি জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর