,

কাশিমপুর কারাগারে নারী হাজতির মৃত্যু

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে শাহনাজ বেগম (৫৯) নামে একজন নারী হাজতির মৃত্যু হয়েছে।  তিনি পাবনার সুজানগর থানার নামাপাড়া এলাকার রাজ্জাক মিয়ার স্ত্রী কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জেলার সৈয়দ শাহ্ মো. শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার বিকেলে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন হাজতি শাহনাজ বেগম। পরে পৌনে ৪টার দিকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে বিকেল ৫টার দিকে হাজতি তাকে মৃত ঘোষণা করেন।

শাহনাজ বেগম অনেক আগে থেকেই অসুস্থ ছিলেন। তার বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় নারী শিশু নির্যাতন আইনের মামলা ছিল। মরদেহ ওই হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান জেলার সৈয়দ শাহ্ মো. শরীফ।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর