,

অভিনেতাকে পত্রিকার পরামর্শ, শিরোনামে থাকতে হলে পরকীয়া করুন

news-image

বিনোদন ডেস্ক : আলোচনা বা সমালোচনায় থাকার জন্য মানুষ কত কিছুই না করে! তাই বলে পরকীয়া। ভারতের এক নামী পত্রিকার তরফ থেকে তাকে এমন পরামর্শ দেওয়া হয়েছিল বলে জানান ‘তুম বিন’- এর অভিনেতা হিমাংশু মালিক।

অভিনেতাকে বলা হয়েছিল ,‘এবার একটা পরকীয়া করুন। গোয়ার হোটেলে গিয়ে উঠুন। আমরাও সেখানে পৌঁছে যাব। তারপর খবরটা ফাঁস করব। একটা প্রেম হলে এখন আপনিও খবরে থাকবেন, আর আমরাও নতুন রসদ পাব’। এই রকম পরামর্শ শুনে বুঝেছিলেন, এ ভাবেই কাজ হয় বলিউডে! এই বুঝি শিরোনামে থাকার রসায়ন!

অভিনয়ের পাশাপাশি সম্প্রতি পরিচালনায় এসেছেন হিমাংশু। ছবি ‘চিত্রকূট’-এর শ্যুটিং শেষ করেছিলেন ২০১৮ থেকে ‘১৯ এর মধ্যেই। তারপর করোনার কারণে পিছিয়ে যায়। এবার ছবিটি মুক্তি পেয়েছে গত ২০ মে।

‘চিত্রকূট’-এর কাহিনি হচ্ছে সম্পর্কের সমীকরণ নিয়েই। ভালোবাসা, নৈকট্য এবং চাওয়া-পাওয়ার স্রোত যে কীভাবে বহমান থাকে, তা বুঝিয়েছে তিন শহরের গল্পে। গোয়া, মুম্বাই আর পুণে– নামের ব্যবহারের মধ্যেও লুকিয়ে আছে প্রতীক।

তবে বাস্তব জীবনে স্ত্রী-সন্তান নিয়ে সুখেই আছেন হিমাংশু। কাজের বাইরে প্রচার নিয়ে আদৌ তিনি চিন্তিত নন, এমনই জানিয়েছেন এই অভিনেতা।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর