,

‘পদ্মা সেতু উদ্বোধন হবে শুনলেই বিএনপির মুখ কালো হয়ে যায়’

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু উদ্বোধন হবে, এ কথা শুনলেই বিএনপির মুখ কালো হয়ে যায়।

আজ রোববার মৎস্যজীবী লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আছে বলেই বাংলাদেশ আজ ভালো আছে। শেখ হাসিনার জন্যই পথ হারায়নি বাংলাদেশ। তিনি থাকলে বাংলাদেশের উন্নয়ন হবে। তিনি থাকলে আমরা থাকব।

সেতুমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর শেখ হাসিনার মতো সাহসী ও জনপ্রিয় নেতা সৃষ্টি হয়নি। আজ তাকে নিয়ে আমরা গর্ব করি। কারণ বিশ্বের সৎ তিনজন প্রধানমন্ত্রীর মধ্যে শেখ হাসিনা একজন।

বিএনপি সন্ত্রাসের হোতা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা শেখ হাসিনাকে আজ পদত্যাগ করতে বলে। আপনারাই বলেন, তাকে কি দেশের জনগণ পদত্যাগ করতে বলে? বলে না। দেশের জনগণ তার পদত্যাগ চায় না। কাজেই তাদের কথায় তিনি কখনই পদত্যাগ করবেন না। আসলে ব্যর্থতার দায়ে বিএনপির টপ টু বটম পদত্যাগ করা উচিত।

সম্প্রতি ঘোষিত মৎস্যজীবী লীগের মহানগর উত্তরের কমিটির বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিষয়টা ইতিমধ্যে আমাদের নজরে এসেছে। অভিযোগগুলো আমরা খতিয়ে দেখব।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, শুধু মিছিল-মিটিং আর সভা সমাবেশ করলে হবে না। রাজনীতি করতে হবে মানুষ ও মানবতার কল্যাণে। সুখে-দুঃখে মানুষের পাশে থাকতে হবে। তিনি বলেন, নেতাকর্মীদের মনপ্রাণ দিয়ে সংগঠন করতে হবে। সংগঠনের স্বার্থে অনেক কিছু ত্যাগ করতে হবে। মনে রাখতে হবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হবে। আর ক্ষমতায় থাকতে হলে আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে হবে।

আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সায়ীদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নষ্করের সঞ্চলনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুল সোবহান গোলাপ। উপস্থিত ছিলেন মৎস্যজীবী লীগের কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক, সহসভাপতি আবুল বাশার মুহাম্মদ আলম প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড