,

‘দাদাগিরি’র গ্র্যান্ড ফিনালেতে নাচলেন সৌরভ-ডোনা

news-image

বিনোদন ডেস্ক : দুই বাংলাতেই বেশ জনপ্রিয় ‘দাদাগিরি’। ৯ নম্বর সিজনের গ্র্যান্ড ফিনালের শুটিং শেষ হলো শুক্রবার। এই আসরের চূড়ান্ত পর্বে থাকছে বড় চমক। ডোনার সঙ্গে এই প্রথম প্রকাশ্যে নাচবেন সৌরভ গাঙ্গুলি! শুধু তাই নয়, থাকবেন প্রসেনজিৎ চ্যাটার্জিও।

গুঞ্জন ছড়িয়েছিল, ‘দাদাগিরি’র ফিনালেতে নাকি অজয় দেবগণ এবং কাজল আসবেন। সময় এবং শ্যুটের তারিখ না মেলায় অনুষ্ঠানে সামান্য বদল আনেন তার পরিচালক। তাতেই বাজিমাত!

পরিচালক গণমাধ্যমে জানিয়েছেন, এই প্রথম প্রকাশ্যে মঞ্চে একসঙ্গে পারফর্ম করতে চলেছেন সৌরভ-ডোনা গঙ্গোপাধ্যায়! ডোনাকে নিয়ে তিনি দুলবেন বলিউডি কায়দায়, ‘আঁখো মে তেরি আজব সি আজব সি আদায়েঁ হ্যায়’-এর সঙ্গে। এর আগে একাধিক বার সৌরভ জানিয়েছেন, তিনি শাহরুখ খানের অনুরাগী। তাই সুযোগ মিলতেই কিং খান অভিনীত ‘ওম শান্তি ওম’ ছবির গান বাছা হয়েছিল ‘দাদা’র জন্য।

শুভঙ্করের কথায়, ‘‘বাংলার প্রায় সমস্ত তারকা গায়কই গাইবেন অনুষ্ঠানে। প্রতিযোগিতায় হাড্ডাহাড্ডি লড়াই হবে। কোন জেলা শেষ হাসি হাসবে? সেটা তোলা থাক শো সম্প্রচারের দিনের জন্য।’’

শুধু সৌরভ-ডোনাই নন। অনুষ্ঠানে থাকছেন আর এক জনও। স্বয়ং টলিউডের ‘ইন্ডাস্ট্রি’, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রতিযোগীদের খেলতে সাহায্য করবেন সৌরভ-ঘরনি এবং ‘বুম্বাদা’।

নতুন সিজন কবে? পরিচালকের দাবি, এত দিন টানা শ্যুটের পরে সবাই ক্লান্ত। আপাতত কয়েক দিন বিশ্রাম। ফের নতুন শো নিয়ে আলোচনা, ভাবনা তার পর।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড