,

তালাক দেওয়ায় স্ত্রীর ‘আপত্তিকর’ ছবি ফাঁস করলেন স্বামী

news-image

অনলাইন ডেস্ক : প্রতারণার শিকার হয়ে স্বামীকে তালাকের নোটিশ দিয়েছেন স্ত্রী। এর জেরে স্ত্রীর আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছেন ক্ষুব্ধ স্বামী। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মন্তেশ্বরে এই ঘটনা ঘটে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

অভিযুক্ত স্বামীর নাম কামাল শেখ। তিনি মন্তেশ্বরের কুসুমগ্রামের বাসিন্দা। ওই তরুণী মন্তেশ্বর কলেজের ছাত্রী। তার অভিযোগ, কামাল তাকে মিথ্যা কথা বলে বিয়ে করেছিলেন। কামাল নিজেকে উচ্চশিক্ষিত বলে দাবি করেছিলেন। সেই কথা তিনি বিশ্বাসও করে নিয়েছিলেন।

পরে তরুণী জানতে পারেন, তার স্বামী স্কুলের গণ্ডিও পার হননি। আর সেই কারণে স্বামীকে বিবাহবিচ্ছেদের নোটিশ দিতেই স্ত্রীর আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দিয়েছেন স্বামী। এরপর স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্ত্রী। বিয়ের পর থেকে বাবার বাড়িতেই থাকছিলেন তরুণী।

পুলিশ জানায়, শুধু আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস নয়, তরুণীর বাড়িতে গিয়ে হুমকিও দিয়ে আসেন ওই যুবক। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না