,

সম্পর্ক টিকিয়ে রাখতে পরকীয়া প্রেমিকের সঙ্গে মেয়ের বিয়ে

news-image

মাদারীপুর প্রতিনিধি : পরকিয়া সম্পর্ক টিকিয়ে রাখতে প্রেমিক মোহসিন মোল্লার (২৫) সঙ্গে নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন এক প্রবাসীর স্ত্রী। মাদারীপুর সদরে এ ঘটনা ঘটে। মোহসিনের বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল গ্রামে।

জানা গেছে, মোহসিন স্থানীয় একটি মসজিদে ইমামতি করার সময় ওই প্রবাসীর বাড়িতে মাঝেমধ্যে খেতে যেতেন। এক পর্যায়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে তার প্রেম হয়।

প্রতিবেশীদের মধ্যে বিষয়টি জানাজানি হয়। এর পরও সম্পর্ক চালিয়ে যেতে ১২ বছরের মেয়ে শিশুকে মোহসিনের বাড়িতে নিয়ে কৌশলে বিয়ে দেন ওই নারী।

বাড়িতে ফিরে মারুফাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে বলে জানান। এই ঘটনাও ফাঁস হয়ে যায়। প্রতিবেশীরা বিষয়টি বিদেশে থাকা মিজানুরকে জানিয়ে দেন।

পরে মেয়েটির ভাই বাদি হয়ে মোহসিনকে ১ নম্বর ও মাকে ২ নম্বর আসামি করে মোট ৬ জনের নামে গত বৃহস্পতিবার মাদারীপুর সদর মডেল থানায় মামলা করেন। ওই দিনই পুলিশ মোহসিনকে গ্রেপ্তার করে।

তবে মেয়েটির ভাইয়ের দাবি, তার বাবার কাছে তথ্য গোপন করে বোনকে বাল্য বিয়ের দেওয়ায় মায়ের বিরুদ্ধে মামলা দিতে বাধ্য হয়েছেন তিনি। আদালতের কাছে তিনি ন্যায় বিচার চান।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিয়া জানান, গ্রেপ্তার আসামি মোহসিন মোল্লাকে আদালতে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি