,

রুবলে গ্যাসের কিনতে রাজি জার্মানি ও ইতালি

news-image

অনলাইন ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনার পর রাশিয়ার কাছ থেকে কেনা গ্যাস কিনতে রাজি হয়েছে জার্মানি ও ইতালি। এজন্য তাদের দেশের কোম্পানিগুলোকে রুবল অক্যাউন্ট খোলার অনুমতি দিয়েছে রাশিয়া।

একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীনভাবে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করার পর রাশিয়া ঘোষণা করেছিল যে, সে দেশ থেকে গ্যাস নিতে হলে ইউরোপের অবন্ধুসুলভ দেশগুলোকে রুবলের মাধ্যমে দাম পরিশোধ করতে হবে। অন্যথায় এসব দেশকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হবে।

এ প্রেক্ষাপটে জার্মানি এবং ইতালি তাদের জাতীয় গ্যাস কোম্পানিকে রাশিয়ার গ্যাজপ্রম ব্যাংকে একাউন্ট খোলার সুযোগ দেয়। যাতে করে রাশিয়া থেকে গ্যাস সরবরাহ বন্ধ করার বিষয়টি এড়ানো যায়। সম্প্রতি পোল্যান্ড, বুলগেরিয়া এবং ফিনল্যান্ড রাশিয়াকে রুবলের মাধ্যমে গ্যাসের দাম পরিশোধ করতে অস্বীকৃতি জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্রাসেলস ইউরোপীয় কমিশনের সঙ্গে বিস্তারিত আলোচনার পর গ্যাজপ্রম ব্যাংকের মাধ্যমে গ্যাসের দাম পরিশোধ করার ব্যাপারে ইতালি এবং জার্মানি সিদ্ধান্ত নেয়।

এদিকে, ইউরোপীয় কমিশন নিশ্চিত করেছে যে, তারা যদি রাশিয়া থেকে বর্তমান চুক্তির আওতায় গ্যাস আমদানি অব্যাহত রাখে তাতে নিষেধাজ্ঞা ভঙ্গ হবে না। তবে রুবল একাউন্ট খোলা হলে তাতে নিষেধাজ্ঞা লঙ্ঘন হবে কিনা তা পরিষ্কার করা হয়নি।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি