,

হবিগঞ্জে গুদামে মজুদ করা তেল পাচারকালে জব্দ

news-image

নিউজ ডেস্ক : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় একটি গুদামে অবৈধ ভাবে মজুত করে রাখা ৪ হাজার ৫৭৩ লিটার সয়াবিন তেল পাচার কালে জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় এ জব্দ করা তেল নিলামে বিক্রি করা হয়। সে সঙ্গে মজুত করার অভিযোগে দুজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার লাল মিয়া বাজারের ব্যবসায়ী কৃপেশ রায় গত রমজানে তার একটি গুদামে সয়াবিন তেল মজুত করে রাখেন। বৃহস্পতিবার মধ্যরাতে এ তেল ট্রাকে হবিগঞ্জ জেলা সদরে পাচার করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম দিবাগত রাত ১টায় ঘটনাস্থলে গিয়ে ৪ হাজার ৫৭৩ লিটার সয়াবিন তেল জব্দ করেন।

এসময় এ ঘটনায় জড়িত থাকায় আজমিরীগঞ্জের সমীপুর গ্রামের সুমন রায় (২৯) ও নগর গ্রামের নেপাল বৈদ্যকে (৩২) আটক করেন। পরে দুজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। রাতেই জব্দ করা তেল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিলামে ৩ লাখ ৯৪ হাজার ৫০০ টাকায় বিক্রি করে দেয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর