,

জুনের শেষে উদ্বোধন হচ্ছে পদ্মা সেতু

news-image

নিজস্ব প্রতিবেদক : জুনের শেষ সপ্তাহে পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আশা করা যাচ্ছে জুনের শেষ সপ্তাহের দিকে পদ্মা সেতু চালুর জন্য রেডি হয়ে যাবে। কিছু দিনের মধ্যেই পদ্মা সেতুর উদ্বোধনের বিষয়ে ঘোষণা দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সেতুর নাম পদ্মা সেতু রাখার পক্ষেই মত দিয়েছেন।

তিনি আরও বলেন, পদ্মা সেতুর টোল বেশি ধরা হয়নি। যদি বেশি মনে হয়, তাহলে পরবর্তীতে সরকার সেটি বিবেচনা করবে। তবে, টাকাটা ১৫ থেকে ১৬ বছরের মধ্যেই উঠে যাবে।

মন্ত্রিসভার সিদ্ধান্তের বিষয়ে সংবাদ সম্মেলনে খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আজকের মন্ত্রিসভায় দ্রব্যমূল্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ২-৩ দিনের মধ্যে বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয়কে সমন্বয় করে পরামর্শ দিতে বলা হয়েছে। ব্যক্তি মালিকানায় কোথাও হাট-বাজার স্থাপন করা হলে তা সরকার অধিগ্রহণ করবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। এছাড়াও খসড়া আইন অনুযায়ী কেউ সরকারি খাস জমিতে হাট-বাজার স্থাপন করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি