,

পাখির বাচ্চা আনতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু

news-image

খালিয়াজুরী ( নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার পালইকান্দায় নদীতে ডুবে আল মামুন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। মামুন খালিয়াজুরী সদর ইউনিয়নের ছোটহাটি গ্রামের অনির মিয়া ছেলে। সদর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আবু ইছহাক এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মামুন অন্য শিশুদের সঙ্গে পালইকান্দা হাওরের হিজল গাছে পাখির বাসা থেকে বাচ্চা আনতে যায়। এরপর সে অন্যদের সঙ্গে স্থানীয় মরা নদীতে সাঁতার দেয়। মাঝ নদীতে সাঁতার কাটতে গিয়ে ক্লান্ত হয়ে স্রোতের তোড়ে ডুবে যায়। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খালিয়াজুরী থানার ওসি মজিবুর রহমান জানিয়েছেন, কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি