,

বাজার পরিস্থিতি বিশ্লেষণে মন্ত্রীদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : দ্রব্যমূল্য নিয়ে বাজারে এক ধরনের ‘অস্থিরতা’ চলছে। এ অবস্থায় বাজার পরিস্থিতি বিশ্লেষণে সংশ্লিষ্ট মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাজার নিয়ন্ত্রণে করণীয় কী হতে পারে সে বিষয় নিয়েও কাজ করতে বলা হয়েছে তাদের।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেন তিনি। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‌‘দ্রব্যের দাম কেন বেড়ে যাচ্ছে, সে ক্ষেত্রে কী করতে হবে, কীভাবে দাম কমানো যাবে—এসব বিষয় নিয়ে পুরোপুরি একটা সামারি করতে বাণিজ্য ও অর্থমন্ত্রীকে নির্দেশনা দেওয়া হয়েছে।’ আগামী দুই-তিন দিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত প্রধানমন্ত্রীকে জানাতে দুই মন্ত্রীকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

আনোয়ারুল ইসলাম বলেন, ‌‘দ্রব্যের দামের সার্বিক বিষয় নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংককে একটা পরিকল্পনা করার নির্দেশনা দেওয়া হয়েছে। লাক্সারি পণ্য আমদানি না করার বিষয়ে পরিকল্পনা করারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ডলারের দাম বাড়ার বিষয়ে কী করা যায়, সেটা নিয়েও কাজ করার নির্দেশ দিয়েছেন।’

তিনি আরও জানান, বাংলাদেশের ভ্যাকসিন কার্যক্রমের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রশংসা করেছে। আগামী বছরে স্বাস্থ্যখাতে ব্যয়ের জন্য বাংলাদেশকে ৯৪০ মিলিয়ন ডলার দেবে ডব্লিউএইচও।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড