,

নিজ ভূখণ্ডে ন্যাটোর সামরিক ঘাঁটি চায় না ফিনল্যান্ড-সুইডেন

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বের সর্ববৃহৎ সামরিক জোট ন্যাটোয় যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে সুইডেন ও ফিনল্যান্ড। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটোর সদস্য হলেও নিজেদের ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র মোতায়েন কিংবা ন্যাটোর সামরিক ঘাঁটি স্থাপনের ব্যাপারে ইচ্ছুক নয় উত্তর ইউরোপের দেশ দু’টি।

আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

ইতালীয় সংবাদপত্র কোরিয়ারে ডেলা সেরাকে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন বলেন, এই ধরনের পদক্ষেপগুলো ন্যাটোর সঙ্গে ফিনল্যান্ডের সদস্যপদের আলোচনার অংশ নয়। ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে সাক্ষাতের জন্য রোম সফরকালে তিনি আরও বলেন, আমি মনে করি না ন্যাটোর ফিনল্যান্ডে পারমাণবিক অস্ত্র মোতায়েন বা ন্যাটো ঘাঁটি খোলার কোন আগ্রহ আছে।

অন্যদিকে, সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনও বলেছিলেন, তার দেশ নিজেদের ভূখণ্ডে স্থায়ী ন্যাটো ঘাঁটি বা পারমাণবিক অস্ত্র চায় না।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড