,

তরমুজ ফ্রিজে রাখবেন না যে কারণে

news-image

অনলাইন ডেস্ক : এই গরমে সুস্বাদু ফলগুলোর মধ্যে অন্যতম হলো তরমুজ। এটি খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। সারা দিনের ক্লান্তি দূর করে শরীরকে চাঙ্গা করে তুলতে তরমুজের জুড়ি মেলা ভার। এতে প্রচুর পরিমাণে পানি ছাড়াও ভিটামিন, খনিজ পদার্থ, ভিটামিন এ, বি ৬, সি, পটাশিয়াম রয়েছে। এই উপাদানগুলো শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

বিশেষজ্ঞরা বলেন, শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে জুড়ি নেই তরমুজের। পাশাপাশি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ও রক্ত সঞ্চালন ভালো রাখতেও তরমুজ সহায়তা করে।

এ ছাড়া তরমুজ দেহে জমে থাকা বিভিন্ন বিষাক্ত পদার্থ দূর করতেও বেশ উপযোগী। ফলে এই খাবারটি খেলে কমতে পারে প্রদাহ। তা ছাড়া তরমুজের ক্যালোরির সূচক বেশ কম। কাজেই যারা ওজন কমাতে চান তাদের জন্যেও বেশ উপযোগী তরমুজ, বলেন বিশেষজ্ঞরা।

কিন্তু আপনি জানেন কি, ফ্রিজে রাখলে তরমুজের পুষ্টিগুণ অনেকটাই কমে যায়। ‘জার্নাল অব এগ্রিকালচার অ্যান্ড ফুড কেমিস্ট্রি’তে প্রকাশিত এক গবেষণা থেকে এমন তথ্যই জানা গেছে। গবেষণাটি বলছে, ঘরের উষ্ণতাতেই সবচেয়ে ভালো থাকে তরমুজ।

গবেষকরা ৭০, ৫৫ ও ৪১ ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায় রেখে ১৪ দিন ধরে পরীক্ষা করেছিলেন তরমুজের গুণাগুণ। পরীক্ষার ফল বলছে, ৭০ ডিগ্রি ফারেনহাইট বা প্রায় ২১ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সবচেয়ে বেশি পুষ্টিগুণ মেলে তরমুজ থেকে। কাজেই এখন থেকে আর ফ্রিজে নয়, ঘরের উষ্ণতাতেই রাখুন তরমুজ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড