,

বিশ্বসেরা গবেষকদের তালিকায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

news-image

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক খ্যাতনামা গবেষণা সংস্থা অ্যালপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স ২০২২ সালের বিশ্বসেরা গবেষকের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় মার্কেটিং বিষয়ে বাংলাদেশের সেরা গবেষক হয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ্ আজম। তার এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়।

 

উল্লেখ্য, অধ্যাপক শাহ্ আজম শিক্ষার্থী জীবন থেকে বাঙালি জাতীয়তবাদী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক হিসেবে প্রগতিশীল শক্তিকে সুসংহত করেছেন। একই সঙ্গে দেশ নাটকের সক্রিয় কর্মী হিসেবে তিনি বাংলাদেশের গ্রুপ থিয়েটার আন্দোলনকে শক্তিশালী করেছেন।

পৃথিবীখ্যাত উচ্চ র‍্যাংকের অনেক জার্নালে তার বেশ কিছু সংখ্যক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে যেগুলো অনেক বিখ্যাত গবেষকগণ সাইট করেছেন। তিনি কর্মজীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিনসহ অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক ড. শাহ্ আজম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শক্তিশালী করেছেন। ইতোমধ্যে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় হিসেবে এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশে সুপরিচিত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি