,

পল্লবীর অনুপস্থিতিতে ফ্ল্যাটে কে আসতেন, মুখ খুললেন পরিচারিকা

news-image

বিনোদন ডেস্ক : অভিনেত্রী পল্লবীর মৃত্যু মামলায় গ্রেপ্তার করা হয় তার প্রেমিক সাগ্নিককে। গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর কথা জানা গেলো পল্লবীর পরিচারিকা সেলিমা সর্দারের কাছ থেকে।

বুধবার সকালে গরফা থানায় উপস্থিত হন সেলিমা। তিনি দাবি করেছেন, পল্লবী থাকাকালীন সাগ্নিকের সঙ্গে দেখা করতে একাধিক বার ফ্ল্যাটে এসেছিলেন বান্ধবী ঐন্দ্রিলা সরকার। পরে পল্লবী কাজে বেরিয়ে যাওয়ার পরও সাগ্নিক ও ঐন্দ্রিলা দরজা বন্ধ করে থাকতেন। সাগ্নিক এবং ঐন্দ্রিলার ঘনিষ্ঠতা তার ভাল লাগেনি বলেও সেলিমা জানিয়েছেন।

তার আরও দাবি, ইদের দিনে ওই ফ্ল্যাটে এসেছিলেন ঐন্দ্রিলা। গত শুক্র এবং শনিবার পার্টি করতে ওই ফ্ল্যাটটিতে আসেন সাগ্নিকের বন্ধুরা। সেখানেও উপস্থিত ছিলেন ঐন্দ্রিলা।

সেলিমা পুলিশকে আরও জানিয়েছেন, ঘটনার দিন অর্থাৎ রবিবার তাকে নিয়ে সাঁতরাগাছির বাড়িতে যাওয়ার কথা ছিল পল্লবীর। কিন্তু সকালে সেলিমা ফোনে পল্লবীকে জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি যেতে পারবেন না। এরপর দুপুরবেলায় তিনি পল্লবীর মৃত্যুর খবর পান।

সাগ্নিক এবং পল্লবীর মধ্যে নিত্যদিন ঝগড়া এবং কথা-কাটাকাটি হত বলেও দাবি করেছেন সেলিমা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড