,

খেলনার মতো উল্টে গেলো দাঁড়িয়ে থাকা ট্রেন, আসামে বন্যায় মৃত্যু ৮

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র কয়েক মিনিট। গোটা হাফলং স্টেশনকে গ্রাস করে ফেলল জল-কাদার স্রোত। পুরো চেহারাই বদলে গেল স্টেশনের। কোথায় স্টেশন! কয়েক মিনিটে চারপাশ যেন একটা স্রোতস্বিনীর চেহারা নিয়ে ফেলেছিল। চারদিকটা ঘোলা। অঝোরে বৃষ্টি চলছিল। তার মধ্যেই গাছ, কাঠ, ধ্বংসস্তূপ ঠেলে নিয়ে স্টেশনেই দাঁড়িয়ে থাকা একটি গোটা ট্রেনের উপর আছড়ে পড়ল সেই পানি।
বুধবার আনন্দবাজার অনলাইন ও ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

খেলনার মতো একের পর এক বগি উল্টে দিল সেই স্রোত। শিউরে ওঠা সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। আর এই ছবিই বলে দিচ্ছে আসামের বন্যা পরিস্থিতি কতটা ভয়াবহ। বন্যায় এ পর্যন্ত প্রাণ গেছে ৮ জনের; ৫ জন নিখোঁজ রয়েছেন।

বন্যায় প্রভাবিত আসামের বাজালি, বাকসা, কাছাড়, চরাইদেও, দারাং, ধেমাজি, ডিব্রুগড়, ডিমা হাসাও, কামরূপ, কার্বি আলং, নওগাঁও, শোনিতপুর, মাজুলি এবং হোজাইসহ ২০টি জেলা। এ জেলাগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা হোজাই এবং কাছাড় জেলার। হোজাইয়ে ৭৯ হাজার মানুষ বন্যার কবলে। অন্যদিকে, কাছাড়ে বন্যায় প্রভাবিত প্রায় ৫২ হাজার মানুষ। প্রায় ১৭ হাজার হেক্টর চাষের জমি জলের তলায় চলে গেছে। মোট ৬৫২টি গ্রামের দু’লক্ষাধিক মানুষ বন্যার কবলে।

কাছাড়ে বন্যায় মৃত্যু হয়েছে দু’জনের। ডিমা হাসাওয়ে ধসে মৃত্যু হয়েছে আরও তিন জনের। ধসের কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে হাফলং এবং ডিমা হাসাও। গুয়াহাটি-শিলচর এক্সপ্রেস নিউ হাফলং স্টেশনে বন্যার কারণে আটকে পড়েছিল। ট্রেনে আটকে থাকা ১০০ যাত্রীকে কপ্টারে উদ্ধার করেন ভারতের বিমান বাহিনীর সদস্যরা। অন্যদিকে, শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস ডিমা হাসাও এবং কাছাড় জেলার মাঝামাঝি স্থানে আটকে পড়ে।

১৫ মে থেকে হাফলঙের সঙ্গে সড়ক, রেল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। ডিমা হাসাওয়ের অবস্থা আরও ভয়াবহ। বিচ্ছিন্ন দ্বীপের মতো অবস্থা এ জেলার। বন্যার কারণে ডিমা হাসাওয়ের লামডিং-বদরপুর ট্রেন শাখা পুরোপুরি ক্ষতিগ্রস্ত। ফলে দক্ষিণ আসাম, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরার রেল যোগাযোগ থমকে গিয়েছিল। উত্তর-পূর্ব সীমান্ত রেল জানিয়েছে, দ্রুত পরিষেবা চালু করার কাজ শুরু হয়ে গেছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড